“এই হরিনাম যাবে সেই দিন সাথে গো” — ব্রুকলিনে শ্রীশ্রী রাধামাধব সম্প্রদায়ের মহাহরিনাম সুধা বিতরণ
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
“এই হরিনাম যাবে সেই দিন সাথে গো — যাবে না তোমার ধন, দৌলত, অর্থ, সম্পদ, পুত্র, কন্যা, স্বামী, স্ত্রী, পদ ও পদবী।” — এই গভীর ভাবার্থে অনুপ্রাণিত হয়ে অনুষ্ঠিত হলো এক মহা হরিনাম সুধা বিতরণ অনুষ্ঠান।
রবিবার (২২ জুন) নিউইয়র্কের ব্রুকলিনে শ্রীশ্রী রাধামাধব সম্প্রদায়ের আয়োজনে অনুষ্ঠিত হয় এক হৃদয়গ্রাহী হরিনাম সংকীর্তন। শতাধিক ভক্ত ও অনুরাগীর অংশগ্রহণে পরিবেশিত হয় ভক্তিময় কীর্তন, যা ছিল আত্মার মুক্তি ও চেতনার জাগরণে নিবেদিত এক মহোৎসব।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশিষ্ট কীর্তনিয়া বৃন্দ, যাঁদের অনুপ্রেরণাদায়ক সংগীত পরিবেশন ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়। সৃষ্ট সুরের আবহে গোধূলিবেলা যেন এক অপার্থিব অনুভবে ভরে ওঠে। ছবি: DK Cho Mridul



















